শার্শা (যশোর) প্রতিনিধি॥ যশোরের শার্শা উপজেলার নাভারণ জিরেনগাছা এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরধরে আওমীলীগের গ্রুপের সংঘর্ষে বিল্পব (১৮) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। আহত হয়েছে আরও চার জন।
গত শনিবার আনুমানিক রাত দশটার সময় উপজেলার মাটিপুকুর কামার বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০) ছেলে। আহত ইন্তাজুল (২৫), মারুফ (১৭), প্রকাশ বিশ্বাস (২২), মোজাহার (২২), মুনছুর (২২) বিপ্লবের বন্ধু ছিলেন।
তারা এ প্রতিনিধিকে বলেন, বিপ্লব নাভারণ ডিগ্রী কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করে। সে কলেজ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। শার্শায় আওয়ামীলীগের দুটো গ্রুপ। একটা এমপি আফিল উদ্দীন গ্রুপ অপরটি মেয়র অর্থাৎ চাকলাদার গ্রুপ। বিপ্লব চাকলাদার গ্রুপ করত। ঘটনার দিন সকালে নাভারণ হক কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের বর্ধিত সভায় এক মিটিংয়ে ছিল বিপ্লব।
মিটিংয়ে তার বক্তব্য শুনে খুশি হয়ে বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন তাকে গলায় ফুলেল মালা পরিয়েদেন। সন্ধার পরে মাটিপুকুর কামার বাড়ীর মোড়ে এক ধর্ম সভার অনুষ্ঠানে তারা কয়েক বন্ধু বেড়াতে যান বলে জানান প্রকাশ বিশ্বাস। সেখানে বিপ্লবের মিটিংয়ে যাওয়াকে কেন্দ্র করে হাসান মেম্বর (৩৫) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান বিপ্লবকে এলোপাতাড়ী ভাবে পেটে ছুরিমেরে মারাতœক ভাবে জখম করে। পরে সে মাটিতে লুটিয়ে পড়লে রুহুল আমিন (৪২) নামের একব্যক্তি তাকে গলায় পা দেয় এবং পেটে লাথি মারলে নাড়ীভুড়ি বেরিয়ে যায় বলে জানান শাহ-আলম।
পরে স্থানীয় লোকজন বিপ্লবকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এঘটানায় শার্শা থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় আওয়ামীলীগ অফিস, দোকান পাঠ ভাংচুর, অগ্নি সংযোগ সহ যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে। কয়েক রাউ- ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে রবিবার সকালে নাভারণ কাজীরবেড় এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি আরও বলেন এঘটানায় জড়িতদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালে নিহত বিপ্লবকে দেখতে ছুটে আসেন, বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন, সাইদুর রহমান বিটন, যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আসিফউদ্দোলা সরদার, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তোতা ও ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আকুল হোসেন প্রমুখ। পরে বিকালে নাভারণ বাজারে বিক্ষভ মিছিল ও সমাবেশ করে বিক্ষুব্ধরা।
সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেন তারা। তবে এঘটনায় এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে আওয়ামীলীগের দুই গ্রুপে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানান। এলাকার গুরুত্বপূর্ণ স্থান সহ বাজারের মোড়ে, মোড়ে অতিরুক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।