যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানবন্ধন করেছে বাঘারপাড়া উপজেলাবাসী।
রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে অংশ্রগহণকারীদের অধিকাংশই ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
তারা অভিযোগ করেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার অনিয়মের কারণে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ নিয়মিত পাচ্ছেন না তাদের সম্মানী ভাতা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মধ্যে বন্দবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাবলু রহমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ মজিদ, একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন্নাহার, জামদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বঙ্কিম চন্দ্র ভৌমিক, ৬নং ওয়ার্ডের আশুতোষ বিশ্বাস।
নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মেহেরুন্নেসা ও আব্দুর রহিম এবং জহরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজিজুর রহমানসহ প্রমুখ।





