যশোরে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

যশোরে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত (১৫) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, রোববার সকালে রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যের খালে ওই কিশোরের মরদেহ দেখতে পায় এক নারী। এরপর তিনি স্থানীয় গ্রাম পুলিশ সদস্যকে বিষয়টি জানান। গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন।

ওসি আরো জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের শরীরের লাল গেঞ্জি, কালো জ্যাকেট ও কালো প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ফেলে গেছে দৃর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।