শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার -লাবু চৌধুরী এমপি

শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার -লাবু চৌধুরী এমপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আজ সারা বিশ্ব ভূয়সী প্রশংসা করছে। শুধুমাত্র গুটিকয়েক রাজনৈতিক ব্যক্তির তা সহ্য হচ্ছে না। তাই তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।  বলেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতকে চায় না। ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়, কিন্তু নৌকার জয় আর ঠেকানো যাবে না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মাদ হোসেন সহ সকল ইউপি চেযারম্যান ও সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।