× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায়

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা

সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।
শনিবার (৯ই নভেম্বর) সকাল ১০টায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দেন।
এ সময় তার সাথে পূজা দেন ভারত সেবাশ্রম খুলনার ধ্রুব মহারাজ, ব্রাহ্মণ ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ব্যানার্জি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন আহবায়ক সুজন সানা, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাস, সদস্য সচিব উৎপল মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিমা রানী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কামনাশীষ মন্ডল, সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাগর ঘোষ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল।
পূজা শেষে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মায়ের মাথার মুকুট চোরকে দ্রুত গ্রেপ্তার সহ মুকুট উদ্ধারে প্রশাসনের প্রতি আহবান জানান। এবং মন্দিরটিকে সার্বজনীন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি শ্যামনগরে ফিরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..