× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নিউজ ডেস্ক

যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা ও বেনাপোল দুটি পৃথক অভিযানে তিনশত এক পিস ফেনসিডিলসহ আলম হোসেন (৩০) আব্দুল অহেদ (৫২) স্বপন হোসেন(৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে (জেলা গোয়েন্দা শাখার ডিবি) পুলিশ।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোটথানাধীন পুটখালী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আলম হোসেন (৩০) শার্শা থানাধীন গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল শুকুর আলীর ছেলে আব্দুল অহেদ (৫২) শার্শা থানাধীন গোপিনাথপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপন হোসেন(৩৩)।

সোমবার (২৪ জানুয়ারী) ভোরে ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল, এসআই রইচ আহমেদ, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।

এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল অহেদ ও স্বপন হোসেনকে ৫১ (একান্ন) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬,০২,০০০/= (ছয় লক্ষ দুই হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..