× Banner
সর্বশেষ
বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি

যশোরের শার্শায় ডিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
শার্শায় ডিবির অভিযান

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান পরিচলনা করে ১৮ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ আলাউদ্দিন মোড়ল (২৬) ও মারুফ হোসেন(৩০) নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার  (০৯ ডিসেম্বর)রাতে শার্শা থানার কাশিমপুর বাজার ও দুর্গাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক আসামীরা হলেন,শার্শা থানার কাশিপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে আলাউদ্দিন মোড়ল (২৬) একই থানার দুর্গাপুর গ্রামের আব্দুল কাদের ছেলে (৩০)।
যশোর গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, ভারত থেকে গাঁজা  ফেনসিডিল এনে পাচারকারীরা শার্শা থানার বেদেপুকুর এলাকায় ও কাশিপুর বাজারে  অবস্থান করছে, এমন গোপন খবরে ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম এ এস আই আজাহারুল একটা চৌকস টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ১.২৬.০০০ টাকা
এ সংক্রান্তে শার্শা থানায় এসআই সাদ্দাম হোসেন ও এসআই আরিফুল ইসলাম এজাহার দায়ের।


এ ক্যটাগরির আরো খবর..