যশোরের শার্শায় বিজির অভিযানে ৭০ কেজি রুপাসহ আটক -২

যশোরের শার্শায় বিজির অভিযানে ৭০ কেজি রুপাসহ আটক -২
যশোরের শার্শা থানা এলাকায় অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন(যশোর-ব-১১-০২৬৬)এর একটি বাস তল্লাশী করে ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শাথানার বাগ আঁচড়া বাগরি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮), জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫) উভয় থানা শার্শা যশোর।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ফেব্রুয়ারি সকালে শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন(যশোর-ব-১১-০২৬৬)এর একটি বাস তল্লাশী করে ২জন আসামীসহ ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেট উদ্ধার করে।
উদ্ধারকৃত প্যাকেট হতে সর্বমোট ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করে।
আটককৃত আসামীদেরকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।