× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: দুইদিন পর যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচন। এরইমধ্যে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পৌরএলাকা। তীব্রশীত উপেক্ষা করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রায় নিজেদের পক্ষে রাখতে ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীসহ তার অনুসারীরা। প্রচারণা উৎসবমুখর হলেও এবারের পৌরসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ রয়েছে বিএনপির মেয়র প্রার্থীর।

আজ দুপুরে মণিরামপুর থানা এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল। এসময় তিনি দাবি করেন, তার পোস্টার ছিড়ে দিচ্ছেন নৌকার কর্মীরা। তার প্রচার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে যাওয়ায় অনেককে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমনকী তার কয়েকজন কর্মীকে মারপিটের অভিযোগ তুলেছেন দুইবারের নির্বাচিত এই মেয়র প্রার্থী।

এদিকে শেষ মুহূর্তে প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহামুদুল হাসান। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হোসেন নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেন। সভশেষে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..