× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় মালামাল ও অনুপ্রবেশে আটক-১

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক  অভিযানে ৭৯১ প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, ৮৭ কৌটা ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে একজন বাংলাদেশি নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা, পুটখালী ও অগ্রভূলাট বিওপি’র টহল দল পৃথক পৃথক অভিযানে
এসব মালামাল ও অনুপ্রবেশকারীকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে,  গোগা বিওপি’র অন্য একটি টহল দল গোগা গ্রামস্থ ইছামতি নদীরপাড় থেকে ভারতীয় ৭৯১ প্যাকেট বাজি, পুটখালী বিওপি’র অন্য একটি টহল দল
বারপোতা মাঠের মধ্যে থেকে ৮৭ কৌটা ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট আটক করে।
অপরদিকে, অগ্রভূলাট বিওপির একটি টহল দল অগ্রভূলাট গ্রামস্থ মাঠের মধ্য থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করে।
যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের পিবিজিএমএস, অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার জানান,
আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে এবং আটক নাগরিক বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..