× Banner
সর্বশেষ
প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

যশোরের বহুল আলোচিত খাদ্য কর্মকর্তা মনোতোষ মজুমদারকে স্টান্ডরিলিজ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

যশোর প্রতিনিধি: অবশেষে যশোর সদর উপজেলার আলোচিত খাদ্য কর্মকর্তা মনোতোষ মজুমদারকে স্টান্ডরিলিজ করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাদ্য অধিদপ্তর থেকে তাকে স্টান্ডরিলিজ করা হয়। এ সংক্রান্ত কপি বৃহস্পতিবার যশোরের খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে পৌঁছেছে। এদিকে বদলীর খবরে সন্তোষ প্রকাশ করেছে খাদ্য বিভাগের কর্মচারীরা।

সংশ্লিষ্টসুত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। যশোর সদর ছাড়াও একাধিক উপজেলায় অতিরিক্ত দায়িক্ত পালনের সুযোগে এ অসাধু কর্মকর্তা নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ওএমএসএস এর ডিলার ও খাদ্য গুদাম থেকে  মাসোহারা আদায়, ধান-চাল-গম সংগ্রহে রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়, টাকার বিনিময়ে মিলারদের লাইসেন্স প্রদান করে তিনি কয়েক কোটি টাকা বানিজ্য করেছেন।

এ সংক্রান্ত অভিযোগ দপ্তরে পৌঁছালে নড়েচড়ে বসে উদ্ধর্তন কর্তৃপক্ষ। একাধিক তদন্ত কমিটি গঠন করে তার সমস্ত অনিয়ম খতিয়ে দেখা হয়। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তদন্তে একাধিক অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা গেছে। এছাড়া দুর্দকের অনুসন্ধানে মিলছে তার নিরালাপট্টিস্থ ৮০ লাখ টাকার বাড়ির হদিস।

এ রিপোর্ট দপ্তরে পৌঁছালে তাকে স্টান্ডরিলিজ করা হয়। খুলনা বিভাগ থেকে বরিশাল বিভাগে যোগদানের জন্য বলা হয়েছে। ৩০ মে’র মধ্যে তাকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া ভান্ডারিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা হিসাবে যোগদান করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার স্টান্ডরিলিজের আর্দেশ যশোরের খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে পৌঁছেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘মনোতোষ মজুমদারের শাস্তিমুলক বদলীর আদেশ অফিসে পৌঁছেছে।


এ ক্যটাগরির আরো খবর..