× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

যশোরের আট উপজেলায় ৬৭০ টি মন্ডপে পূজা হবে

admin
হালনাগাদ: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

এম,এ,জলিলঃশার্শা বেনাপোলঃ বর্ণাট্য আয়োজনে  মধ্যো দিয়ে আগামী ১৫ অক্টোবর সোমবার  থেকে পাঁচদিন ব্যাপি হিন্দুধর্মের শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হচ্ছে। এবার যশোরের আট উপজেলায় ৬৭০ মন্ডপে পূজা হবে। তারমধ্যে সদরে ১৪৫, শার্শায় ৩০, ঝিকরগাছায় ৫৩, মণিরামপুরে ৯২, কেশবপুর ৯৩, বাঘারপাড়া ৮৯, অভয়নগরে ১২৪ ও চৌগাছায় ৪৪ টি মন্ডবে পূজা হবে।

শনিবার যশোর শহরের লালদিঘির পাড়স্থ হরিসভা মন্দিরে সংবাদ সম্মেলন থেকে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সহ-সভাপতি দীপক কুমার রায়, কার্তিক কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন ঘোষ, রতন আচার্য, কোষাধ্যক্ষ মৃণাল রায়, সদরের সভাপতি দুলাল সর্মাদ্দার, সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে একাধিক বার পূজা উদযপন পরিষদের মতবিনিময় হয়েছে। নিরাপত্তা দিতে প্রতিটি মন্ডবে পুলিশ ও নিরাপত্তকর্মীদের কঠোর সর্তকতা থাকবে। সাম্প্রদায়িক উদ্ভূট পরিস্থিতি এড়াতে উত্তোজনা মূলক গান, পটকা ও বাঁজি ফুটানো নিষিদ্ধ করা হয়েছে। মন্ডবে হিন্দু মুসলমান যে কেউ এ গুলো করলে তার বিরুদ্ধে প্রশাসন  আইনগত ব্যবস্থা নেবে।

পূজা শেষে বরাবরের মত এবারও ঐতিহাসিক লালদিঘিতে প্রতিমা নিরঞ্জন করা হবে। সকল নির্দেশনা পূজা উদযাপন পরিষদ থেকে সকল মন্ডবে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালনের জন্য হরিসভা মন্দিরে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মন্ডব কর্তৃপক্ষ এখান থেকে সকল নির্দেশনা জানতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..