× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

পিআইডি

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
যশোর সফটওয়্যার টেকনোলজি পাকে Job Fair & Seminar 25-26 এর উদ্বোধন

          ডাকটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেনযশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেনযশোর হাইটেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ভাড়া কমানো হয়েছেযাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রযুক্তি ব্যবসা শুরু করতে পারেন।

          আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পাকে Job Fair & Seminar 25-26 এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

          ফয়েজ আহমদ তৈয়্যব বলেনযশোরে দেশের বৃহৎ টিয়ার-৩ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও যশোরকে প্রযুক্তি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে। তিনি বলেনজব ফেয়ার ও প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সমেশিন লার্নিংভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটিসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

          ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেনআজকের জব ফেয়ারের মাধ্যমে নির্বাচিত দক্ষ তরুণদের যথাযথভাবে কর্মসংস্থানে সংযুক্ত করা হবে এবং এ ধরনের উদ্যোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে যশোরে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করবে।

          অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম.এম.এ. হাসেম।

          উল্লেখ্যবিডিসেট প্রজেক্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে Job Fair & Seminar 25-26 — Changing Job Opportunities in the Age of AI and Robotics শীর্ষক মেলার অয়োজন করা হয়। মেলায় যশোরসহ দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করা হয়। আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখাপ্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা।

           সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান। অনুষ্ঠানে আরো অংশ নেন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উপ-পরিচালক মাহফুজুল কবিরচালডালের কো-ফাইন্ডার জিয়া আশরাফযশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালাল।


এ ক্যটাগরির আরো খবর..