× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
যশোরে ছাত্রকে বলাৎকার

যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ইয়াকুব আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ জানুয়ারি) ওই শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইয়াকুব আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ওই ছাত্রের বাড়ি শার্শা উপজেলায়। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। পরদিন শুক্রবার পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় পাঠালে সে মাদ্রাসায় না যেয়ে আবারও বাড়ি ফিরে যায়। মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাইলে সে জানায় হুজুর তার সঙ্গে খারাপ কাজ করে।
তিনি আরো জানান, গত ১৫ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে মাদ্রাসার শিক্ষক ইয়াকুব আলী মাদ্রাসায় তার শয়নকক্ষে ওই ছাত্রকে ডেকে নিয়ে বলাৎকার করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। এরপর স্থানীয় লোকজন শিক্ষক ইয়াকুব আলীকে আটকে রেখে বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন। পরে পুলিশ এসে ইয়াকুব আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আরো বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার নির্যাতিত ছাত্রের বাবা থানায় মামলা করেন। এরপর শিক্ষক ইয়াকুব আলীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..