× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

যবিপ্রবি অফিসারদের মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)অফিসার্স অ্যাসোসিয়েশন  বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। তারা অফিসারদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবসহ কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা অংশ নেন। অফিসার্স ফেডারেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো (জাতীয় পে-স্কেলে) ঘোষণা করা; আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা; অফিসারদের অবসর গ্রহণের বয়সসীমা শিক্ষকদের মতো ৬৫ বছরে উন্নীত করা; বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ; সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন অথরিটিতে অফিসারদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা এবং অতিরিক্ত রেজিস্ট্রার/সমমানের পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নয়নের ব্যবস্থা করা।


এ ক্যটাগরির আরো খবর..