জয়কান্ত রায়ঃ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ময়না দেবনাথের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সহপাঠীসহ স্থানীয়রা।
আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের গোড়গ্রাম স্কুল এ্যান্ড কলেজের সম্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত শিক্ষার্থীর মা-বাবা-বোন ছাড়াও আশপাশের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক, জনপ্রতিনিধিসহ সুধিজনেরা অংশগ্রহণ করেন। কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ময়না দেবনাথের মা মিনতি দেবনাথ ও বাবা আবুল দেবনাথ।
প্রসঙ্গত গেল ২ নভেম্বর সকালে গোড়গ্রাম স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ময়না দেবনাথের মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে নীলফামারী থানায়।


