× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

মৎস্য সপ্তাহ উপলক্ষে সালথায় সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথায় স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক।

বুধবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এসময় উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্যেগে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশের সাথে এই উপজেলায় ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে।

আগামী এক সপ্তাহ ব্যাপী কর্মকান্ডের মধ্যে রয়েছে ব্যাপক প্রচার ও প্রচারণা, যে কোন দূর্যোগ মোকাবেলায় চাষীদের অবহিতকরণ, তাৎপর্যবাহী বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ, মাছের পোনা অবমুক্তকরণ, হাট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল পরিচালনা, স্কুল-কলেজ হাটবাজার-জনবহল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও-প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহ-সভাপতি আবু নাসের হুসাইন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মজিবর রহমান, প্রচার সম্পাদক মনির মোল্যা, সদস্য শ্রাবন হাসান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..