× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

সারা বিশ্বে মৎস্য উৎপাদনে চতুর্থ স্থান অর্জন করেছে বলে জানিয়েছে ফিসারি ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

রোববার (০৬ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানায়, মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সম্প্রসারণ কর্মীদের নিরলস চেষ্টায় বাংলাদেশ মৎস্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে। যার ফলে বিশ্বে একটি জায়গা করে নিয়েছে। সারা বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ।

তবে সহকারী নিয়োগ পরীক্ষায় পেশাভিত্তিক দক্ষতা ও জ্ঞানের অধিকারী ডিপ্লোমাধারীদের বিবেচনার দরকার ছিলো বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার।

তিনি বলেন, সম্প্রতি ৫শ’ সহকারী নিয়োগের ক্ষেত্রে অনার্স মাস্টাসর্ধারীদের সঙ্গে আমাদের ডিপ্লোমাধারীরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন। এক্ষেত্রে ডিপ্লোমাধারীদের বিবেচনায় আনা হয়নি। একটি মাত্র সরকারি ডিপ্লোমা ইন্সটিটিউটের ছেলে-মেয়েদের এক্ষেত্রে বঞ্চিত করে তাদের সমাজের বোঝা তৈরি করা হয়েছে। অন্যদিকে আরো ১১টি ইন্সটিটিউট স্থাপন করে বিপুল সংখ্যক দক্ষ জনবল তৈরি করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মৎস্য অধিদফতরের মাঠপর্যায়ের ২য় ও তয় শ্রেণীর পদগুলোতে ডিপ্লোমাধারীদের পদায়নের অনুরোধ জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..