জাপা চেয়ারম্যান জিএম কাদের করোনা পজিটিভ

জাপা চেয়ারম্যান জিএম কাদের করোনা পজিটিভ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের করোনা পজিটিভ। তবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  কোনো নেতিবাচক উপসর্গ নেই। গেলো ১২ জানুয়ারি রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় জি এম কাদেরের। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) পরীক্ষার রিপোর্ট হাতে পান তিনি। রিপোর্টে করোনা পজিটিভ আসে তাঁর। তবে কুশকু‌শে কা‌শি ছাড়া তাঁর শারীরিক অবস্থা স্বাভা‌বিক রয়েছে।

তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাদ্য খাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।