বেনাপোল সীমন্ত থেকে ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার     

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ম্যান্ডাফ নামে উন্নত জাতের ৪৯টি হাঁস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শার্শার গোঁগা ক্যাম্পের বিজিবি সদস্যরা এ হাঁস উদ্ধার করেন।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোঁগা ক্যাম্পের ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উন্নত জাতের বেশকিছু ম্যান্ডাফ হাঁস ভারতে পাচার হবে। এ খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে।
এক পর্যায়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গোঁগা মাঠের মধ্যে পানির পাম্পের একটি ঘরের ভিতর ৪৯টি হাঁস ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি এ হাঁস উদ্ধার করে। এ জাতের হাঁসের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা জানায় বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।