× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ম্যানসিটি ফাইনালে লিভারপুলের সঙ্গী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। তবে ফিরতি লেগে ঘরের মাঠে দারুণ এক জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।

বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনালের টিকিট পেয়েছে পেলেগ্রিনির দল। প্রথম লেগে এভারটনের মাঠে ম্যানসিটি হেরেছিল ২-১ গোলে।

আগামী বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানসিটি। আগের দিন টাইব্রেকারে স্টোক সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে ইয়ুর্গন ক্লপের দল।

বুধবার রাতে ঘরের মাঠে ম্যানসিটির শুরুটা ছিল যদিও হতাশার। ১৮ মিনিটেই রস বার্কলির গোলে এগিয়ে যায় এভারটন। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি ম্যানসিটির। ছয় মিনিট পরেই স্বাগতিকদের ১-১ সমতায় ফেরান ফার্নান্দো লুইজ রোসা।

প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৭৬, ছয় মিনিটের মধ্যে দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে ম্যানসিটি। প্রথমে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিং। পরে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর দারুণ এক হেডে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।


এ ক্যটাগরির আরো খবর..