মৌলভীবাজারে রনধীর কুমার দেবের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে রনধীর কুমার দেবের স্মরণে শোক সভা অনুষ্ঠিত
নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ
সদ্য প্রয়াত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রনধীর কুমার দেবের স্মরণে ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতণ্যদেব স্টাডিজ (আইসিএসএস) ও প্রভু প্রাণকিশোর সেবা পরিষদের যৌথ উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মে শুক্রবার বিকালে মৌলভীবাজার শহরস্থ নূতন কালীবাড়িতে আয়োজিত উক্ত শোক সভায় সভাপতিত্ত্ব করেন আইসিএসএস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রসময় সুত্রধর। এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, আইসিএসএস এর কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস, শিব প্রসন্ন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন লাল দেব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল দাশ, সমাজকর্মী অ্যাডভোকেট ভূষনজিৎ চৌধুরী মিলন, রজত মনি দাস ও তপন দত্ত প্রমুখ।
বক্তারা প্রয়াত রনধীর কুমার দেবের বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও ব্যাক্তিগত বিভিন্ন গুণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন ও এই গুণী ব্যাক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া উক্ত সভায় আরেক প্রয়াত প্রভু প্রাণকিশোর সেবা পরিষদের সদস্য বাণীলাল দেবের মৃত্যুতেও শোক জ্ঞাপন করা হয়।
সভা শেষে প্রয়াতদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা পরিচালনা করেন অ্যাডভোকেট নিত্যগোপাল গোস্বামী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।