কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের  গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর।১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী পালন করেছে। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, মিলাদ মাহফিল ও ১১.৩০ মিনিটে আনন্দ র‍্যালী শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা ও ৭২ পাউন্ডের কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মোঃ গোলাম রব্বানী সরকার সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা ও চেয়ারম্যান ফুলবাড়ী  উপজেলা পরিষদ। উদ্বোধক মোঃ শাহাজান মিয়া বাদশা সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।প্রধান বক্তা মোঃ আবু বক্কর সিদ্দিক  মিলন, সাধারন সম্পাদক,  বাংলাদেশ আ’যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা। বিশেষ অতিথি মোঃ আশরাফুল আলম মন্ডল বুলবুল, সভাপতি, বাংলাদেশ আ’যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।মোঃ সিরাজুল ইসলাম সেরা সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা। সভাপতিত্ব করেন মোঃ এমদাদুল হক মিলন সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।সঞ্চালনায় মোঃ মেহেদী হাসান সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।
প্রতিষ্ঠার ৭২ বছর পূূর্তির সকল আয়োজনে ছাত্রলীগসহ বাংলাদেশ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগনের উপস্থিতিতে মুখরিত ছিল ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঁঙ্গন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।