মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরে জামাই বাড়ি বসে প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৌড়ীরানী বালা (৬০) নামে বৃদ্ধা শাশুড়ি।
ঘটনাটি ঘটে ২৪ নভেম্বর মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে লক্ষীপুর গ্রামের সুজন বিশ্বাসের বাড়িতে মধ্যরাতে। আজ ২৫ নভেম্বর বুধবার সকালে সুজনের মেয়ে স্বপ্না বিশ্বাস ঘুম থেকে জেগে উঠে দেখেন তার দিদিমা বিছানায় নাই।
অনেক খোঁজা খুঁজির পর দেখেন তাদের রান্না ঘরের আড়ার সাথে ঝুলছে। তার আত্ম-চিৎকারে আশে পাশে লোকজন ছুটে এসে গলার ফাঁস খুলে লাশ মাটিতে নামান। আরও জানা যায় সে বিগত ৩ বছর ধরে জামাইবাড়ী মেয়ে শিফালীর কাছে থাকতো। দুর্ঘটনার দিন জামাই মেয়ে এবং নাতী ছেলে সুজাই ঐদিন বাড়ীতে ছিলনা। আতœীয় বাড়ী বেড়াতে গিয়ে ছিল।
সংবাদ পেয়ে দ্যা নিউজের প্রতিনিধি সরোজমিনে গিয়ে সত্যতা পায়।
সংবাদ পেয়ে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম (মাসুম), ইউ.পি. সদস্য বিপ্লব হোসেন ও লক্ষীপুর বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি সুব্রত মন্ডল শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের স্বাত্বনা দেন।
এ ব্যপারে মধুখালী থানায় সংবাদ দিলে মধুখালী থানার এস.আই. সাজ্জাদ হোসেন এবং পুলিশ ফোর্স খবর পেয়ে লাশ ময়না তদন্তে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করে। জানা যায় তার মাথায় সমস্যা ছিল। শুধু নাতীন স্বপ্না ছিল এই সুযোগে দূর্ঘটনা ঘটায়। তবে প্রকৃত ঘটনা জানা যাবে লাশ ময়না তদন্তের পর।



