× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

এস.এম. সাইফুল ইসলাম কবির , মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯৬নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক ননী গোপালকে গ্রেফাতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে । যৌন হয়রারি শিকর এক ছাত্রীর পিতা বাদি মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বাদির ১২ বছর বয়সী মেয়ে ঐ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী। ঘটনার দিন ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে প্রধান শিক্ষক ননী গোপাল ঐ ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নেয়। এরপর প্রধান শিক্ষক ওই ছাত্রীকে তার কোলে বসিয়ে নানাভাবে যৌন হয়রানী করে। এঘটনার পর থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় এবং জোড় করে বিদ্যালয়ে পাঠালে আত্মহত্যা করবে বলেও তার বাবা-মাকে জানায়।

ছাত্রীর বাবা-মা মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায় ছাত্রীটি তার মায়ের কাছে প্রকাশ করে যে, সে নিজেসহ একাধিক ছাত্রী বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল কর্তৃক যৌন হয়রানীর শিকার হয়ে আসছে। আসামি ননী গোপাল হালদার ইতোঃপূর্বে একই এলাকার জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মামলায় বলা হয়।

এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রভাবশালী মহল যৌন হয়রানীর ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। বিভিন্ন মহলে চলতে থাকে দেন দরবার। ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্ঠায় গত রোববার এক শালিস বৈঠকে ছাত্রী ও ৫ম শ্রেণীরএক অভিভাবক অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করে ওই প্রভাবশালী মহল। তারপরও শেষ রক্ষা হয়নি । একই বিদ্যালয়ের যৌন হয়রানি শিকার ৪র্থ শ্রেণীর অপর এক ছাত্রীর পিতা বুধবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাতে গ্রেফতার করে।

থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক ননী গোপাল এর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..