× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডেস্ক

মোবাইল ইন্টারনেটের জন্য টেলিটকের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের নির্দেশ

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০২৪
টেলিটকের বিশেষ সাশ্রয়ী

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। এ সময় টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।

সভায় অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান জুনাইদ আহমেদ পলক।


এ ক্যটাগরির আরো খবর..