× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

মোদী যোগীর অনুষ্ঠানে ৬টি বিশ্ব রেকর্ড গড়তে গিনেস বুক অফ ওয়ার্ল্ড টিম ভারতে

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ মোদী যোগীর অনুষ্ঠানে ৬টি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আজ। আর এই বিশ্ব রেকর্ডকে প্রমাণ করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের টিম শুক্রবারই প্রয়াগরাজ পৌঁছে গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের হাত ধরে নতুন বিশ্বরেকর্ড করবে ভারত, এই অনুষ্ঠানের মাধ্যমে ছয়টি বিশ্ব রেকর্ড তৈরি হবে। এর আগে প্রয়াগরাজে কুম্ভ মেলার সময় এক সাথে সবথেকে বেশি শাটল বাসের সঞ্চালন, স্বচ্ছতা আর পেন্টিং এর জন্য বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল। বিশ্ব রেকর্ডকে প্রমাণ করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের টিম শুক্রবারই প্রয়াগরাজে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ উত্তর প্রদেশের দুটি জেলার সফরে আছেন। প্রথমে তিনি প্রয়াগরাজে (Prayagraj) পৌঁছেছেন। প্রয়াগরাজের প্যারেড ময়দানে সামাজিক আধিকারিতা শিবিরের অন্তর্গত আয়োজিত অনুষ্ঠানে তিনি ২৬ হাজার ৭৯১ দিব্যাঙ্গ (অঙ্গহীন ব্যাক্তি)আর প্রবীণ নাগরিকদের মধ্যে ৫৬ হাজার উপকরণ বিতরণ করবেন। এরপর দুপুর ১ টা ১০ এ তিনি চিত্রকূট যাবেন। চিত্রকূটে বুন্দেলখন্ড এক্সপ্রেসের শিলন্যাসের সাথে সাথে তিনি ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠনের শুভারম্ভ করবেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দুই জেলায় এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে পৌঁছানর সাথে সাথে বোমরৌলি এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানর জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditynath) পৌঁছান। বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ হেলিকপ্টারের মাধ্যমে সভাস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে ৮৪৭ টি মোটর ট্রাইসাইকেল, ৩৯৪৯ টি ট্রাইসাইকেল, ৩৭২৫ টি হুইলচেয়ার, ১৫ হাজার ১০৩ টি ওয়াকিং স্টিক, ১৭৩৫ টি ট্রাইপড, ৫৮১৬ টি চশমা, স্মার্ট ফোন, টেবলেট, কানের ম্যাশিন, কৃত্রিম হাত সমেত অনেক সামগ্রীই দিব্যাঙ্গ আর প্রবীণ নাগরিকদের মধ্যেই বিলি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..