মেয়ে শোনাবে বাবার গান

বাবা গাজী মাজহারুল আনোয়ার একাধারে গীতিকার, সুরকার ও নির্মাতা। তাঁর মেয়ে দিঠি আনোয়ার গান করেন।

অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তাঁর গান গেয়ে বিখ্যাত হয়েছেন অনেক সংগীতশিল্পী। এবার বাবা-মেয়ে একসঙ্গে হাজির হচ্ছেন একটি টিভি অনুষ্ঠানে।

বাংলাভিশনে আজ প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ নামের একটি নিয়মিত অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই অতিথি হয়ে আসবেন গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর মেয়ে দিঠি আনোয়ার।
বাংলাভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,

এ অনুষ্ঠানে মাজহারুল আনোয়ারের কালজয়ী সব গান গাইবেন তাঁর মেয়ে দিঠি আনোয়ার। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা–অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।