× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেনাপোলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে আহত-৪

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামি কমিউটার ট্রেন বেনাপোল দিঘীরপাড় বাইপাস সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক রেল লাইনের ওপর ওঠে পড়ায় ট্রাকের হেলপারসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ৯ টার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেন লাইনের পাশে বসবাসকারী ৪/৫ টি বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় ফায়ার ষ্টেশনের কর্মিরা আহতদেরকে উদ্ধার করে নাভারন হাসপাতালে প্রেরন করে।

সেখান থেকে মারাত্মক জখম ২ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যস্ততম বাইপাস সড়কে দীর্ঘদিন ধরে রেলের কোন গেট না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।
আহতরা হলো নিটল মোটরসের চ্যাসিস চালক যশোরের বসুন্দিয়ার জঙ্গল বাধাল এলাকার আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম (৩৮), ট্রাকের হেলপার বাঘারপাড়া এলাকার বাবর আলীর ছেলে আলআমিন (৩৭), একই এলাকার ফজলুর রহমানের ছেলে তাসিবুল (৩৫) ও ঢাকার আক্কাস আলীর ছেলে সৈকত (৩৫)। এদের মধ্যে রফিকুলের দু‘পা ও আল আমিনের একটি পা কেটে বাদ দেওয়া হয়েছে। রফিকুলের অবস্থা আশংকাজনক।
বেনাপোল ফায়ার ষ্টেশন মাষ্টার কওসার আলী ও পোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক মনির হোসের জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি বেনাপোল রেলষ্টেশনের প্রবেশদ্বার দিঘীরপাড় বাসপাস সড়কে এলে হঠাৎ করে একটি ট্রাক (ঢাকা মেট্রোÑট-১৪-৭৮২৯) রেল লাইনের উপর দিয়ে বন্দরে যাওয়ার চেস্টা করে।

রেলের ধাক্কায় ট্রাকটি ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দুরে ছিটকে পড়ে। ট্রাকটি রেলের ধাক্কায় রেললাইনের পাশে বসবাসকারী ৪/৫টি বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।

সড়কে পাশে থাকা একটি নসিমনও ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ ট্রেনের সামনে বসে থাকা ২ জন যাত্রী গুরুতর আহত হয়।

আহত রফিকুল, তাসিবুল ও সৈকত ট্রেনের সামনে বসে বেনাপোলে আসছিল। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালককে খুজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই শত শত লোক সেখানে ভিড় জমায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে যশোর ও নাভারন হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..