× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

ধার শোধে বাবার সহায়তায় ১৩ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ, রাজি না হলে নির্যাতন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীর চরে এক বছর ধরে চলছে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ। মেয়েটি তার বাবার সাথে থাকে। মালিকের কাছ থেকে ৬ হাজার টাকার ধার শোধ করতে হয় মেয়েকে দিয়ে।

হঠাৎ একদিন মেয়েটির বাসায় আসেন তার বাবার মহাজন মো. আবুল (৩৫)। তিনি এসে বারান্দার কক্ষে শুয়ে থাকেন। এ সময় কিশোরী মেয়েটিকে আবুলের কাছে যেতে বলেন তার বাবা। সে যেতে না চাইলে মারধর করে তাকে পাঠানো হয়। আর সেদিন আবুল ধর্ষণ করেন মেয়েটিকে। এরপর বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন আবুল। সব শেষ ধর্ষণ করেন গতকাল শনিবার।

গতকাল রাতে মেয়েটিকে উদ্ধার এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটি কামরাঙ্গীর চরে বাবার সঙ্গে একটি বাসায় থাকে। বাবা মো. আবুলের দোকানে কাজ করেন। বছরখানেক আগে আবুলের কাছ থেকে ছয় হাজার টাকা ঋণ নেন মেয়েটির বাবা। সেই ঋণ শোধ করতে পারছিলেন না তিনি। একদিন তাঁকে আবুল বলেন, তাঁর মেয়ের সঙ্গে প্রেম করার সুযোগ দিলে টাকা ফেরত দিতে হবে না। এতে রাজি হন মেয়েটির বাবা। সেদিনই আবুল তাঁর বাড়িতে গিয়ে তাঁর সহায়তায় মেয়েটিকে ধর্ষণ করেন।

এভাবে মেয়েটিকে তার বাবার সহায়তায় এক বছর ধরে নির্যাতন করে আসছিলেন আবুল। বিষয়টি সহ্য করতে না পেরে গত মঙ্গলবার প্রতিবেশী এক ভাবিকে জানায় মেয়েটি। পরে ভাবির স্বামী পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। গতকাল রাতে কামরাঙ্গীর চর থানার পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং তার বাবাকে আটক করে থানায় নেয়। রাত ২টার দিকে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক মো. মোর্শেদ আলী জানান, এ ঘটনায় মেয়েটির ওই ভাবির স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মো. আবুলকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..