× Banner
সর্বশেষ
পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন

ডেস্ক

মেয়েদের লাভ ইমোজি পাঠানোর আগে ভাবুন, হতে পারে জেলজরিমানা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
মেয়েদের লাভ ইমোজি

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের লাভ ইমোজি পাঠানোকে অপরাধ হিসেবে গণ্য করে আইন করেছে মধ্যপ্রাচ্যের দু্ই দেশ কুয়েত ও সৌদি আরব।  অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাভ রিয়াক্ট দিলে হতে পারে জেল জরিমানা।

এখন থেকে বিষয়টিকে অশ্লীলতার প্ররোচনার অপরাধ কিংবা হয়রানি হিসেবে গণ্য হবে। আর এ অপরাধ করলে কারাদণ্ড ভোগ করতে হবে। সঙ্গে গুণতে হবে বড় অঙ্কের জরিমানাও।

রোববার কুয়েতি আইনজীবী হায়া আল সালাহির বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ওই আইনজীবী জানিয়েছেন, মেয়েদের লাভ ইমোজি পাঠানোর অপরাধে যিনি দোষী সাব্যস্ত হবেন তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হবে। এবং সর্বোচ্চ ২ হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে।

একইরকম আইন করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব।

দেশটির সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌদির আইন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠানোর বিষয়টিকে ‘হয়রানি’ হিসেবে গণ্য করা হয়।

সৌদির জালিয়াতি বিরোধী অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুবি বলেছেন, কেউ যদি অনলাইন আলাপচারিতার সময় এ ধরনের ইমোজি পাঠিয়ে ব্যক্তিকে বিরক্ত বা হয়রানি করে। আর  ব্যক্তি বিরক্ত হয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, তবে প্রমাণ সাপেক্ষে দোষীর দুই থেকে পাঁচ বছরের জেল হতে পারে। অথবা ১ লাখ রিয়াল জরিমানা গুণতে হতে পারে।

যদি কেউ এ অপরাধ বার বার করতে থাকেন তাহলে তার পাঁচ বছরের জেল সঙ্গে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল জরিমানা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..