× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

মেয়েদের বয়সন্ধিকালীন সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ মেয়েদের বয়সন্ধিকালীন কালীন সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার শৈলজানাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠন ও ঢাকার অল ফর ওয়ান। শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত।

এসময় একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমন পারভেজ শৈলজানাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্মৃতি কুমার মিত্র, প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে ছাত্রীদের পিরিয়ড কালীন সমস্যা সমাধান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে নানা পরামর্শ প্রদাণ করেন অল ফর ওয়ান সংগঠনের পরিচালক কামরুন নেছা মীরা ও সদস্য ফারিয়া তাছনিম।

এছাড়াও বিকেলে সদর উপজেলার বেড়বাড়ি মাধমিক বালিকা বিদ্যালয়, সরকারি শিশু পরিবারে মতবিনিময় ও রাজাপুর, কাস্টসাগরা গ্রামে উঠান বৈঠক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..