মেয়র লিটনের নির্দেশনায় সবজি বিতরন অব্যাহত

মেয়র লিটনের নির্দেশনায় সবজি বিতরন অব্যাহত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সামাজিক দুরত্ব বজায় রেখে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরন অব্যাহত রেখেছে।
প্রতিদিন মেয়র লিটনের পক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে ’নিজে সুস্থ থাকুন ”অপরকে সুস্থ রাখুন” এ প্রত্যায় নিয়ে বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান তনির নেতৃত্বে মাসব্যাপি সবজি বিতরন অব্যাহত রয়েছে। ধারাবাহিক এই সবজি বিতরনে আজ সাদিপুর ওয়ার্ডের তিন শত পরিবারের মধ্যে সবজি  বিতরন করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান তনি বলেন, যতদিন এই করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততদিন আমরা বেনাপোলের সুযোগ্য দেশ শ্রেষ্ট জননন্দিত মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশনা অনুযায়ী এসব সবজি বিতরন অব্যাহত রাখব। তিনি আরো বলেন, যে সব মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সবজি গ্রহন করছে; আবার অনেকে লজ্জায় নিতে পারছে না, আমরা তাদের বাড়ি বাড়ি এসব সবজি পৌছে দিচ্ছি। এসব সবজি বিতরন পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ড গ্রামে আমরা বিতরন করব মেয়র এর নির্দেশনা মোতাবেক। একদিনও বাদ যাবে না এসব নিত্যপ্রয়োজনীয়  সবজি বিতরন।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মামুন হোসেন, রকি, সোহেল, শামিম ইজাজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।