× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের স্ত্রীর ধর্ষণের চেষ্টার মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে এক কাউন্সিলরের স্ত্রী মামলা করেছেন। শাহজাদপুর থানায় সোমবার রাতে এ মামলা করা হয়।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিলরের স্ত্রী নিজ বাড়ি থেকে পাশের হানিফ শেখের বাড়িতে যাওয়ার পথে পৌর মেয়র নজরুল ইসলাম আকস্মিক তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার আর্তচিৎকারে লোকজন ছুটে এলে নজরুল ইসলাম দ্রুত সটকে পড়েন।

মামলার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাদী-বিবাদীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযোগ অস্বীকার করে মেয়র নজরুল ইসলাম বলেন, ‘দরগাহপাড়া গ্রামের আমির আলীর বাড়িতে মাদলা গ্রামের জব্বার রাজাকারের ছেলে বালু ব্যবসায়ী মোস্তফার সঙ্গে ওই নারীকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোস্তফাকে চড় থাপ্পর দেই। এতে ক্ষুব্ধ হয়ে তারা ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দায়ের করেছে।

মামলার বাদী জানান, মেয়র নজরুল ইসলাম তার অপকর্ম ধামাচাপা দিতে আমির আলীর বাড়ির মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়েছে। মামলা ভিন্নখাতে প্রবাহের উদ্দেশে মেয়র গুজব রটিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন। ওই নারীর স্বামী এবং কাউন্সিলর জানান, প্রায় ৩ বছর ধরে মেয়র নজরুল ইসলাম তার স্ত্রীকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছেন। এতদিন লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এ ছাড়া মেয়র নজরুলকে এ ব্যাপারে বার বার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সংশোধন না হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..