× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মাসুদ অরুন জামিনে মুক্ত

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মাসুদ অরুন জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিন সন্ধ্যার দিকে জামিনে মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক এমপি মাসুদ অরুন জেল গেট থেকে বের হলে তাকে স্বাগত জানান সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুর সেন্টু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দু’টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিন শেষে তিনি নি¤œ আদালতের হাজির না হওয়ায় গেল ১১ এপ্রিল ভোর রাতে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ তাকে তার শহরের কাঁসারীপাড়াস্থ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠান। আদালত তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..