× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় শিক্ষকদের আনন্দ র‌্যালি

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর-১আসনে পর পর দুইবারের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের শহীদ ড.সামসুজোহা পার্ক থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামানের নেতৃতে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ মোহাঃ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক ইদ্রিস আলী,তাহাজ উদ্দিন,মিয়ারুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা আনন্দ র‌্যালিতে অংশ গ্রহন করেন।

পরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষক নেতারা বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..