× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন রাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার দেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর-১(মেহেরপুর-মুজিবনগর)আসনের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

গতকাল শনিবার দুপুরে তিনি আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র কেনার সময় মেহেরপুর আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র কেনার পর এক প্রশ্নের জবাবে এমপি ফরহাদ হোসেন এ প্রতিবেদককে জানান,আমি আশা করি গত নির্বাচনে আমি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকায় যে রাজনীতির ধারাটি চালু করেছি মেহেরপুরে যে ব্যাপক উন্নয়ন আমার সময় হয়েছে যেমন শতভাগ বিদ্যুৎ, নদী খনন, অর্ধশত বিদ্যালয় ও কলেজের বিল্ডিং, মুজিবনগর-মেহেরপুর- চুয়াডাঙ্গা রাস্তা আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা এ সকল অসংখ্য উন্নয়ন এবং মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছে কোন দখলদারি নেই, চাঁদাবাজ নেই মাস্তান বাহিনী নেই।

এাছাড়া আমি যেহেতু সুস্থ ধারায় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে দল যাতে ক্ষতিগ্রস্থ না হয়, জননেত্রী শেখ হাসিনার ইমেজ যাতে ক্ষতি গ্রস্থ না হয় সেভাবে আমি সকল কর্মকান্ড করেছি এটা এলাকার সাধারন জনগন পছন্দ করেছে এবং জনমতে আমি অনেক এগিয়ে আছি এবং প্রতিদ্বন্দীতা পূর্ন নিবাচনে নেত্রী তার পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেবেন।

বিধায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রার্থী করবেন বলে আমি শতভাগ আশা করি। সবকিছু মিলিয়ে পরিবেশগত ভাবে যে পরিবর্তন এসেছে আমাদের মেহেরপুরে এবং সাধারণ মানুষের কোন অভিযোগ আমার বিরুদ্ধে নেই। তাই আমি মনে করি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকার জনগন আমাকেই ভোট দিয়ে আবারো নির্বাচিত করবেন।


এ ক্যটাগরির আরো খবর..