× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মেহেরপুর সীমান্তে বিজিবি- বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমনার ১১৭নম্বর মেইন পিলারের শূণ্য রেখায় (বুড়িপোতা বাঁশতলা নামক স্থানে ) বেলা ১১ টায় সৌজন্য পতাকা বৈঠক শুরু হয়ে বেলা ১১ টা ৪০ মিনিটের সময় শেষ হয়।

সৌজন্য পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী বীরেন্দ্র পাল সিং।

এছাড়াও বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, ঝাঁঝাঁ বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জাহিদ শিকদার, ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার ঋষি কুমার।

বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল জোরদার করা, ভারত থেকে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাঁটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..