× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরের ৩ নম্বর ওয়ার্ডে ১২ নম্বর পল্লী সমাজকে আপগ্রেড পল্লী সমাজ ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরের ৩ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর পল্লী সমাজকে আপগ্রেড পল্লী সমাজ ঘোষনা করা হয়েছে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে  সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর পল্লী সমাজকে আপগ্রেড পল্লী সমাজ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নম্বর পল্লী সমাজের সভা প্রধান আরজিনা বেগম।

অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া, এফ,ডাব্লিউ.এ-এর গীতা রাণী, পল্লী চিকিৎসক খাদেমুল ইসলাম, পিরোজপুর মহিলা ইউপি সদস্য রাহিলা খাতুন, সাবেক ইউপি সদস্য আজের আলী, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে আপগ্রেড পল্লী সমাজ ঘোষনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সালাউদ্দিন মৃধা ।


এ ক্যটাগরির আরো খবর..