× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মেহেরপুর সদরের ৪ ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহণ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৪ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত (মহিলা) সদস্যের শপথ পাঠ করান হয়েছে।

গতকাল রোববার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মাহাবুবুল আলম, সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলমকে জেলা প্রশাসক পরিমল সিংহ শপথ বাক্য পাঠ করান। এছাড়া ৪ ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত (মহিলা) সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..