× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মেহেরপুর সদরের ৪ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

মেহেরপুর অফিস ঃ ৩য় দফায় মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কবিরউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামছুল আলম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টনিক বিশ্বাস (আনারস)।

আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু  (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা (আনারস), সতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (মোটর সাইকেল), মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি (ঘোড়া) ও আশরাফ আলী (চশমা)।

বুড়িপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল (চশমা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক ওরফে সাদ্দাম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাজামাল (নৌকা)।

এছাড়া কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী মাস্টার (নৌকা), বিএপি’র শহিদুল আলম (শানের শীষ)।


এ ক্যটাগরির আরো খবর..