মেহের আমজাদ,মেহেরপুর (২৬-১০-১৭): মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল এনাম বকুল।
বৃহস্পতিবার জেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭ জন ভোটারের মধ্যে ১৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন । নির্বাচনে অপর প্রার্থী আসলাম খান পিন্টু পেয়েছেন ৭ ভোট । নির্বাচন পরিচালনা করেন জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের প্রধান কর্মকর্তা নুরুল আহমেদ ।


