× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

মেহেরপুর শহরে অয়ন ফিলিং ষ্টেশনে চুরি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৪/০৩/১৬) ঃমেহেরপুর শহরের উপকন্ঠ চাঁদবিল অয়ন ফিলিং ষ্টেশনে দূধর্র্ষ চুরি সংগঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে এ চুরি সংগঠতি হয়েছে বলে জানিয়েছেন ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী তানভির আহম্মেদ রানা। চুরির সাথে জড়িতরা বিদেশি নাগরিক বলে দাবি করেছেন তিনি।
তানভির আহম্মেদ রানা জানান, ঘটনার সময় মেরুন রংয়ের একটি প্রাইভেট কার তার ফিলিং ষ্টেশনে পৌঁছায়। এ সময় কাউন্টারের ভিতরে বসে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম। প্রাইভেট কার থেকে দু’জন বিদেশি নাগরিক তার কাছে এসে মোবেলের দাম জিজ্ঞাসা করেন।

এ সুযোগে ফিলিং ষ্টেশনের দু’জন কর্মচারীকে পাশে ডেকে নিয়ে গিয়ে তাদের ছবি তুলতে থাকে একজন। অপরজন মোবেল দেখতে যাবার নাম করে কাউন্টারের ভিতরে প্রবেশ করেন। জসিমের সাথে ইংরেজি বাংলা মিশ্রিত ভাষায় কথা বলতে থাকে সে। ঐ সময়ে টাকা গোনায় ব্যস্ত ছিলেন জসিম। এক পর্যায়ে তার পাশ থেকে এক লক্ষ ৫৬ হাজার টাকার একটি বান্ডেল নিয়ে পালিয়ে যায় ঐ দুই জন। ঘটনার পরপরই পুলিশে খবর দেয় তারা। বিকেলে ঘটনাস্থলে আসেন মেহেরপুর সদর থানার এস.আই আহসান হাবীব। জিজ্ঞাসাবাদ করেন ফিলিং ষ্টেশনে থাকা ব্যবস্থাাপকসহ চার কর্মচারীকে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। মেরুন রংয়ের গাড়িটি আটকের চেষ্টা চলছে। তবে এর সাথে বিদেশি নাগরিক না দেশর কোন চক্র জড়িত আছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..