× Banner
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

মেহেরপুর যুবলীগের আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা, অতিথি বরণ, উত্তরীয়, ক্রেস্ট প্রদান, ফুটবল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ওই অনুষ্ঠান বাড়িবাঁকা আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান।

বাড়িবাঁকা আইডিয়াল কিন্ডার গার্টেনর পরিচালক ওমর ফারুক’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা আতিক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহসভাপতি এ,কে আজাদ সাগর, সাবেক সহসভাপতি সাজিজুর রহমান সাজু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, জেলা তরুণ লীগের সভাপতি ননী গোপাল সাহা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ হোসেন প্রমুখ। এর আগে অতিথিদের বরণ, উত্তরীয় পরানো, ক্রেস্ট প্রদান এবং জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশানকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে ইউনিয়নের বিভিন্ন যুব সংগঠনের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন, জিনাত আলী, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার সানতারা, শহর তরুণ লীগের সভাপতি নূর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, জেলা শেখ রাসেল সংগঠর আহ্বায়ক তাপস, শহর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহিম, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, মিজানুর রহমান জনি, মাহবুব হাসান ডালিম, নূরুল ইসলাম রাজু, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পদক ময়না, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..