× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মেহেরপুর ভূমি সেবা মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ ভূমি আইন ও ভূমি উন্নয়ন বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি ও ভূমি অফিসের সব ধরণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে বিভিন্ন উপজেলায় ৩দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রাঙ্গণে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা রেজিষ্ট্রার মিশন চাকমা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহিনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল প্রমুখ।

 মেহেরপুর সদরে ভূমি সেবা মেলায় মোট ৮টি স্টলের মাধ্যমে সর্ব সাধারণের জন্য ৫ থেকে ৮ অক্টোবর’১৫ পর্যন্ত ভূমি বিষয়ক লিফলেট বিতরন, পুস্তিকা প্রদর্শনসহ জমি-জমা সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হবে।

একই দিন গাংনী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান।


এ ক্যটাগরির আরো খবর..