মেহেরপুর প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক ওসমান গনির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক সভা

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-০৭-১৯): মাইটিভির গাংনী উপজেলা প্রতিনিধি ও গাংনী প্রেসক্লাবের অন্যতম সদস্য ওসমান গনির আত্মার মাগফেরাত কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল পাঁচটার সময় মেহেরপুর প্রেসক্লাবে ওই শোকসভার আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি ফারুক মল্লিক। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন,সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম,চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান,গাংনী প্রেসক্লাব এর সভাপতি রমজান আলী, মুজিবনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, মাই টিভি জেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আখতারুজ্জামান ও প্রয়াত ওসমানের ছোট ভাই আবু রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু সাঈদ। সভা শেষে ওসমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।