মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৮-১৮) : মেহেরপুরের নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার প্রেসক্লাবে আসলে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। মত বিনিময় সভায় মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরন্য’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সদর থানার ওসি রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। মত বিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ্উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।