মেহেরপুর পৌর নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহের আমজাদ, মেহেরপুরঃ সীমানা নির্ধারণের নামে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের ষড়যন্ত্র বানচাল ও মামলা প্রত্যাহার এবং সঠিক সময়ে মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগের নেতৃত্বে সচেতন পৌরবাসী।

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের কাঁসারীপাড়াস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে  মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু মামলা করিয়ে করে নির্বাচন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। মেহেরপুরের পৌর নির্বাচন অনুষ্ঠিত না হলে পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুকে পৌরসভায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।