মেহের আমজাদ,মেহেরপুর ( ১০-০১-১৭) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ সামছুজোহা পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌরসভার পক্ষে সচিব তৌফিকুল আলম এ পুস্পমাল্য অর্পন করেন। এসময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।