মেহের আমজাদ,মেহেরপুর (১০-০৫-১৭): মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুুর রহমান রিটন ও ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জনিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডবাসী ।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের রিপন টাওয়ারে নবনির্বাচিত মেয়র মাহফুজুুর রহমান রিটন ও ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালকে ফুলের মালা পরিয়ে এলকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় ৫ নম্বর ওয়ার্ডের বিপ্লব হোসেন, বশির আহম্মেদ, মিরাজুল ইসলাম, সদরউদ্দিন সোনা, আফসার আলী , তারা মিয়া,মোহাম্মদ আলী, নূর ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।